1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

লোহাগাড়া আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

লোহাগাড়া আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (১০ ফ্রেব্রুয়ারী) বিকেল ৩টায় তাকে সদর উপজেলার জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

খোরশেদ আলম চৌধুরী লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে এবং তিনি লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জানা যায়, খোরশেদ আলম চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ, বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টিসহ হামলার ঘটনায় তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামী তিনটি মামলার আসামী, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD