1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সাপাহারে বিএস এফ’র হাতে বাংলাদেশী নাগরিক আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

সাপাহারে বিএস এফ’র হাতে বাংলাদেশী নাগরিক আটক

মোকছেদুল ইসলাম ঃ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের সিরাজুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশী নাগরিক ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে আটক হয়েছে। আটক সিরাজুল ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও তার পরিবার সূত্রে জানা গেছে গত মঙ্গলবার দিবাগত রাতে সে অন্যান্যদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। রাত্রি অনুমান ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল রত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদ্যদের হাতে ধরা পড়েন। এবিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান ১৬বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমানের সাথে কথা হলে অসুস্থ্য থাকায় তিনি সংশ্লিষ্ট আদাতলা বিওপি ক্যাম্পের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। কিন্তু সাপাহার উপজেলার আদাতলা বিওপি ক্যাম্পের সরকারী নম্বারে শতবার কল দিলেও কল রিসিভ না হওয়ায় বিজিবির সাথে কথাবলা সম্ভব হয়নি। তবে বিএসএফ’র হাতে আটক সিরাজুল ইসলামারে স্ত্রী এজেলা খাতুন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান ভারতে যাওয়া তার স্বামীর সাথীরা ফিরে এসে তার স্বামী আটকের বিষয়টি নিশ্চিত করে। তার পিতা-মাত ও স্বামীর সংসারে কেউ না থাকায় নিরুপায় হয়ে তিনি বর্তমানে অসহাত্ববোধ মনে করছেন বলে জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD