1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

সাতকানিয়ায় টপসয়েল কাটার দায়ে একজনকে জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

সাতকানিয়ায় টপসয়েল কাটার দায়ে একজনকে জরিমানা

নুরুল কবির স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে মোহাম্মদ ইসমাইল (৬৪) নামের একজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনায় সহায়তা করে উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
দন্ডিত মোহাম্মদ ইসমাইল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ১২ টার দিকে উপজেলার দক্ষিণ ঢেমসা,কলেজ রোডে অবস্থিত GBM ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় মালিক পক্ষের একজন মোহাম্মদ ইসমাইলকে সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, মাটিখেকোদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD