1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সদরপুরে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

সদরপুর, শিমুল তালুকদার,ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর–৪ আসনের  পুরোনো সংসদীয় আসনটির সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী সদরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর–৪) পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব মোঃ আখতার উজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান দুলাল, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ও এডভোকেট শাওন সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত মাঝখানে ১৯৭৯ সাল ছাড়া প্রতিটি সংসদীয় নির্বাচনে সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন বহাল ছিল। তবে ২০০৮–এর সংসদীয় নির্বাচনের আগে প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষা করে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দেওয়ার নামে ভাঙ্গা উপজেলাকে  যুক্ত করে ফরিদপুর–৪ আসনটি (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নিয়ে নতুন করে সীমানা বিন্যাস করা হয়। এতে এই অঞ্চলের মানুষের ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশিন, নির্বাচন কমিশন সচিব,জেলা প্রশাসক ও জেলা প্রধান নির্বাচন কমিশন বরাবর এই দাবীর পক্ষে আবেদন পত্র জমা দেওয়া হয়। উল্লেখ্য ২০০৮ সাল হতে প্রতিটি জাতীয় নির্বাচনের পুর্বে  আমরা নির্বাচন কমিশন বরাবর যৌক্তিক কারন সহ দাবিটি পেশ করি। কিন্ত নির্বাচন কমিশন শুনানীতে ডাকলেও তা বাস্তবায়িত হয়নি। তাই দ্রুত সদরপুর ও চরভদ্রাসন নিয়ে আগের মতো ফরিদপুর-৪ সংসদীয় আসনটি পুনর্বহালের দাবি জানান বক্তারা। তারা আরো বলেন,  এ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD