
রাজশাহী ব্যুরো ঃ ২৬ জানুয়ারী, আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবু সাইদ সোহেল, কর কমিশনার, কর-অঞ্চল রাজশাহী, জনাব মোঃ আবদুল হাকিম, কমিশনার ও জনাব মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী; জনাব মোঃ আবুল ওয়াহেদ, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চাঁপাইনবাবগঞ্জ এবং জনাব কাজী মোঃ সাহাবুদ্দীন, সভাপতি, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপসহ রাজশাহী অঞ্চলের সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও আমদানি-রপ্তানিকারকগণ।