1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এস আলমের ১১ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের বিক্ষোভ। লক্ষ্মীপুর জেলা ওলামা মাসায়েখের সমিট অনুষ্ঠিত দীর্ঘ দুই তিন বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়ার মৃত্যু

শিমুল নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোহাম্মদ শিমুল নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সায়েন্স ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. শিমুল রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নগরীর মেহেড় চন্ডী মধ্যবুথ পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বান্ধবীকে নিয়ে বেড়াতে যান শিমুল। পরে ক্যাম্পাসের ভেতরে কয়েকজন ছেলে তাঁদের ধাওয়া করে। এতে শিমুল মোটরসাইকেলে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ব্যাডমিন্টন খেলছিলেন এমন কয়েকজন তাঁর পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন, ‘উদ্ধারকারীরা প্রথমে এটি সড়ক দুর্ঘটনার কথা বললেও পরে জেরার মুখে স্বীকার করে তাকে পিটিয়ে মারা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD