1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল

লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

আব্দাহিয়ুর রহমান আপেল:

 

লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের এক ঐতিহ্য এবং জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন ও তাৎক্ষণিক করণীয় বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

জেলার পাটগ্রাম ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স এর অধিনায়ক নারায়ণ চন্দ্র বর্মার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অর্ধ দিবস ব্যাপী এ কার্যক্রমে অংশগ্রহণ করে পাশ শতাধিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান ও প্রদর্শনী দেখান। প্রদর্শনী শুরুর পূর্বে কলেজের অধ্যক্ষ জনাব মোঃ বশিরুল ইসলাম আকন্দ প্রদর্শনী ও মহড়ার উদ্বোধন ঘোষণা করেন। ঘন্টাখানেক ব্যাপী মহড়া ও প্রদর্শনী শেষে বিভিন্ন শিক্ষার্থীদের কে প্রাক্টিক্যালি কিভাবে অগ্নি নির্বাপন মোকাবেলা করতে হয় তা হাতে-কলমে শিখানো হয় এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক করনীয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান দান করা হয়।

 

মহড়া ও প্রদর্শনী শেষে কলেজের অধ্যক্ষ জনাব বশিরুল ইসলাম আকন্দ তার প্রতিক্রিয়া বলেন – আমাদের কলেজ বরাবরই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা সহ অন্যান্য প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে দীর্ঘদিন থেকে তৎপর ছিলো এবং এখনো অব্যাহত রয়েছে। পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্তৃপক্ষ আজকে আমাদের কলেজে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে যে প্রশিক্ষণ ও মহড়া প্রদান করলেন তা অন্ততপক্ষে দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখবে এবং অগ্নি নির্বাপন সম্পর্কে ছাত্র-ছাত্রীরা তাদের এলাকাবাসীদেরকেও সচেতন করার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এভাবে যদি প্রতিটা প্রতিষ্ঠান সামাজিক সচেতনতা মূলক কাজগুলো শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মধ্যে প্রচারের ব্যবস্থা করে তাহলে বাংলাদেশের অগ্নি নির্বাপনের মত কঠিন কাজগুলো খুব সহজেই মোকাবেলা করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এজন্য আমি প্রশিক্ষণ প্রদানকারীদের আমার কলেজের পক্ষ থেকে এবং কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD