1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়ার মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ৮ বছর বয়সী কন্যাশিশুর হেফাজত নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাজারের চৌধুরী বস্ত্রালয়ের সামনে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। ​নিহত সুখিয়া বেগম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে। ​এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনুমানিক ৯ বছর আগে পারিবারিক আলোচনার মাধ্যমে শরিফ মিয়া ও সুখিয়া বেগমের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর থেকেই শরিফের মাদকাসক্তি ও নানা পারিবারিক কলহের জেরে তাদের সংসারে অশান্তি লেগে থাকত। এসব বিরোধের একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে দুজন আলাদা হয়ে যান। ​তাদের দাম্পত্য জীবনে সুমাইয়া আক্তার (৮) নামে একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই শিশু সুমাইয়াকে নিজের জিম্মায় নিতে চাপ দিচ্ছিলেন শরিফ মিয়া। অপরদিকে, মেয়েকে সঙ্গে রেখে ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার চালাতেন সুখিয়া বেগম। ​নিহতের স্বজনদের অভিযোগ, শিশুসন্তানকে প্রাক্তন স্বামীর হাতে তুলে দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষিপ্ত হয়ে সুখিয়া বেগমের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন শরিফ মিয়া এবং ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দলসহ তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে; প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD