1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

দীর্ঘ দুই তিন বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, রাইয়ান গাজী: 

 

দীর্ঘ দুই তিন বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দলীয় সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

পরবর্তীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিল সহকারে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব। শপথবাক্যে নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

 

কর্মসূচি শেষে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব সাংবাদিকদের বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি। স্থানীয় মানুষ যেন বসতে পারেন, সে জন্য আমরা দলীয় কার্যালয় খুলে দিয়েছি। বর্তমান সরকার প্রশাসন দিয়ে পার্টি অফিস বন্ধ করে রেখেছিল। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের সম্পদ। আজ থেকে তার সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

 

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেদিনও একই ধরনের শপথ নিয়েছিলেন। ওই ঘটনার পর থেকে সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে প্রশাসন এবং কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD