1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

শেরপুরে পাচারকালে ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রমের ৯ হাজার পাঠ্যবই জব্দ: আটক ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের কুসুমহাটি বাজার এলাকায় ২২ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রমের বিনামূল্যে বিতরণের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই পাচারকালে শেরপুর জেলা কার্যালয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্টো ড-১১-৮৩৯২ নং ট্রাকে বহনরত অবস্থায় ৯ হাজার পাঠ্যবই জব্দ করেছে শেরপুর সদর থানার পুলিশ। সেই সাথে মোঃ মাইদুল হোসেন (৩৫) নামে এক বই পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃত মাইদুল হোসেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কেরুয়ারচর গ্রামের জনৈক হারেজ আলীর ছেলে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ওই ট্রাকে বহনরত অবস্থায় জাতীয় শিক্ষাক্রমের ২০২৫ সালের সরকারি ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার পাঠ্যবই কুসুমহাটি বাজার এলাকায় সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এসব পাঠ্যবই জব্দ করেছে। এসময় পাঠ্যবই পাচারের সাথে জড়িত থাকার দায়ে মোঃ মাইদুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে ট্রাকটির চালক সজল জানিয়েছেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাজার এলাকার সংঘবদ্ধ পাঠ্যবই পাচারকারী দলের সদস্যরা তার ওই ট্রাকটি ঢাকায় বই পাচারের জন্য ভাড়া নেয়। পরে তারা চালানপত্র না দেয়ায় সন্দেহ হলে স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে জানায়। পরে ওই কর্মকর্তার নজরে আসার পর সদর থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ বই গুলো জব্দসহ ওই পাচারকারী দলের সদস্যকে আটক করা হয়।

অপরদিকে বই গুলো জব্দ হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহলের মাঝে ছড়িয়ে পড়লে এমনটাই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় যে, সেখানে নতুন বছরের জানুয়ারি শুরুতে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই বিতরণের কাজ করছে এমন পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলতে বই পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD