1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এস আলমের ১১ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের বিক্ষোভ। লক্ষ্মীপুর জেলা ওলামা মাসায়েখের সমিট অনুষ্ঠিত দীর্ঘ দুই তিন বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়ার মৃত্যু

ধামইরহাটে বাদ পড়া এবং নতুনদের  ভোটার তালিকা কার্যক্রম শুরু।। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার পঠিত
ধামইরহাটে বাদ পড়া এবং নতুনদের  ভোটার তালিকা -২৫ কার্যক্রম শুরু।
ছাইদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) 
নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ ছিল এর দ্বিতীয় দিন। সোমবার (২০ জানুয়ারি) সকাল দশটার সময় উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার আনিছার রহমানের উপস্থিতিতে পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অর্থাৎ ১ জানুয়ারি ২০৮ অথবা তার আগে বা পরে বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ এবং মৃতজনিত যে ভোটারদের কর্তন করা হয়েছে তাদের তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা হালনাগাদ কার্যক্র শুরু করা হয়েছে। চলতি মাসের ২০ জানুয়ারি শুরু হওয়া ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম আগামী ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, যদি কোন ব্যাক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে চান তাদেরকে ভোটার আইডি কার্ডের এক কপি ফটোকপি, একজন সনাক্তকারী এবং তার আইডি কার্ডের ফটো কপি, চেয়ারম্যান এবং মেম্বার কর্তৃক প্রত্যয়ন পত্র, বিদ্যুৎ বিলের ফটোকপিসহ নাগরিকত্ব সনদ নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাচন অফিসার আনিছার বলেন, ভোটার ও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছেন। একারণে যারা এখনো ভোটার হননি বা কোন কারণে যারা বাদ পড়েছেন তাদেরকে তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার ফিরোজ হোসেন, পৌরসভার সুপার ভাইজার ও শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার, ভোটার ও তথ্য সংগ্রহকারী গোলাম মর্তুজা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD