1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পাঁচবিবিতে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

পাঁচবিবিতে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত।

শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে কাঁটাতার ও বাঁশের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ রেখে চলে যায়।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ এই এলাকায় আর বেড়া নির্মাণ করবেনা বলে জানায়।

জানা গেছে, মঙ্গলবার সকালে  ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতার ও বাঁশের বেড়া নির্মাণ শুরু করেন। এসময় স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। এরপর বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণসামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন।

জয়পুরহাট-২০ বিজিবি হাটখোলা ক্যাম্পের নায়েব সুবেদার শাহাজান সরকার খবরের কাগজকে বলেন, সকালের ঘটনা নিয়ে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়। এসময় বিএসএফ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা এখানে আর বেড়া দিবেনা। আর যেই বেড়া দিয়েছে তা তারা কালকের মধ্যে হয়তো তুলে নিবে। বৈঠকে বিএসএফের ভারতীয় চকগোপাল ক্যাম্পের কোম্পানী কমান্ডার জিতেন্দ্র কুমার উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD