1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোল’নের দায়ে আটক-৬।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক-৬

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর দৌলতদিয়া নৌপুশিশ ফাঁড়ি আওতাধীন আলোকদিয়া চরে যমুনা নদীতে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি। এই সময় দুইটি ড্রেজার জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার দুটির মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

শনিবার (১৮ই জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক।

আটককৃত আসামি’রা হলেন- ১। মো: হোসেন (২৮) ২। আবু তালেব (৩৫) ৩। মো: সাইদুল খান (৩২), ৪। মো: ইমাম হোসাইন (৫৫), ৫। মো: সামাদ শেখ (৩৩), ৬। মো: মুতছালিন বাহাদুর (৪৫)।

এবিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ এনামুল হক জানান, ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারী’দের বিরুদ্ধে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ এনামুল হক, এসআই/মেহেদী হাসান অপূর্ব, এসআই/মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ টি ড্রেজারসহ ০৬ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভবিষ্যতে’ও এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

আর ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান,যেকোন শক্তি ও বালু খেকুদের বিরুদ্ধে নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD