স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর দৌলতদিয়া নৌপুশিশ ফাঁড়ি আওতাধীন আলোকদিয়া চরে যমুনা নদীতে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি। এই সময় দুইটি ড্রেজার জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার দুটির মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।
শনিবার (১৮ই জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক।
আটককৃত আসামি'রা হলেন- ১। মো: হোসেন (২৮) ২। আবু তালেব (৩৫) ৩। মো: সাইদুল খান (৩২), ৪। মো: ইমাম হোসাইন (৫৫), ৫। মো: সামাদ শেখ (৩৩), ৬। মো: মুতছালিন বাহাদুর (৪৫)।
এবিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ এনামুল হক জানান, ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারী'দের বিরুদ্ধে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ এনামুল হক, এসআই/মেহেদী হাসান অপূর্ব, এসআই/মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ টি ড্রেজারসহ ০৬ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভবিষ্যতে'ও এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
আর ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান,যেকোন শক্তি ও বালু খেকুদের বিরুদ্ধে নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM