1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নড়াইলে টমেটো চাষে সফল।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

নড়াইলে টমেটো চাষে সফল

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল 

নড়াইলের কালিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় টমেটো চাষ করেছেন কৃষক রমজান খান। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, আগাম টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন। বাজারে চাহিদা বেশি থাকায় চারা রোপণের পর থেকে টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন তিনি।
কালিয়া উপজেলার পৌরসভা ব্লকে ১ নম্বর ওয়ার্ডের ঘোষনাওরা গ্রামে গিয়ে দেখা যায়, আগাম টমেটো চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে রাত দিন খেতের পরিচর্যায় সময় পার করছেন রমজান। বৃষ্টির কথা মাথায় রেখে পানি নিষ্কাশনের জন্য পলিমালসের মাধ্যমে চাষাবাদ করেছেন।
টমেটো চাষি রমজান খান বলেন, চলতি মৌসুমে ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের ১ হাজার টমেটো চারা রোপণ করেছি। ভালো দাম পাওয়ার আশায় আগাম চাষ করেছি। আমার ৯০ হাজার টাকা খরচ হয়েছে। চারার বয়স ৯৫ দিনের পরের থেকে টমেটো বাজারে বিক্রি শুরু করেছি। আশা করছি ২ থেকে আড়াই লক্ষ টাকা লাভ করতে পারব।
কৃষক রমজান শেখের টমেটো চাষ দেখে আগামী বছর এ জাতের টমেটো চাষ করবেন বলে জানান একই গ্রামের কয়েকজন কৃষক। তবে এমন উন্নত জাতের বিষয়ে কৃষকের সঙ্গে কৃষি অফিসকেও এগিয়ে আসতে হবে বলে দাবি আগ্রহী কৃষকদের। উপ-সহকারী কৃষি অফিসার, বলেন, মাঠ পর্যায়ে টমেটো চাষে নিরাপদ সবজি উৎপাদনে জৈব বালাই নাশক ব্যবহারের পরামর্শ প্রদান করার পাশাপাশি আগাম জাতের সবজি চাষের পরামর্শ প্রদান করে থাকি।
কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন রমজান খান। কৃষি অফিস থেকে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ ও প্রদর্শনী দেওয়া হচ্ছে। পাশাপাশি টমেটো চাষের জন্য সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া চাষিদের আগাম টমেটো ও বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD