1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক।

শেরপুরে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পঠিত

শেরপুরে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রাম থেকে ৬ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে সাদিয়া বেগম (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। নিহত সাদিয়া বেগম সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জনৈক জামাদার মিয়ার মেয়ে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে রোববার রাতের কোন এক সময়ে বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বশত বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রেখে যায়।

এদিকে ৬ জানুয়ারি সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত সাদিয়া বেগমের লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, এঘটনায় পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তবে সাদিয় বেগমের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD