1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

গোয়ালন্দে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক কারবারি আটক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পঠিত
গোয়ালন্দে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক কারবারি আটক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে বসত বাড়ীর রান্না ঘর থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ রাহিমা আক্তার (২৯)নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়ার ওবায়দুর সরদারের স্ত্রী।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ ৫ জানুয়ারি সন্ধ‍্যা ৭ ঘটিকার সময় গোয়ালন্দ পৌরসভা ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া অভিযান চালিয়ে তার বসত বাড়ির রান্না ঘরে রাহিমার কাছ হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, তারা স্বামী ও স্ত্রী দু জনই পেশায় মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে তাদের রান্না ঘরে মাটির নিচে পুতে রাখা বড় একটি কোলার মধ্যে  ফেনসিডিল রেখে ব‍্যবসা করে আসছিল। রাহিমার স্বামী ওবায়দুরের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD