
কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার।
মোঃজোনায়েদ হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৩/১/২০২৫ তারিখে সন্ধ্যা ৭টা ১৫মিনিটে কিশোরগঞ্জ ভৈরব থানাধীন কমলপুর সাকিনস্থ নিউটাউন মোড় আকাশ মটরস দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আসামী মোঃ হাসমত (৪৫) পিতা- মৃত: হাসেম, মাতা: মৃত রহিমা বেগম, সাং-রসুলপুর (বরফ ওয়ালা গলি বাড়ি), থানা-কামরাঙ্গীরচর, জেলা- ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করে এবং আসামীর হেফাজতে থাকা ৩০০ পিছ ইয়াবা সহ উদ্ধার করে ০৩/০১/২০২৫ তারিখে রাত প্রায় ৮টার দিকে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।