
সাভারে নিখোঁজ রিক্সা চালকের সন্ধান এখনও মেলেনি
বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার পুঠিয়া বাড়ি এলাকার জহিরুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০), ঢাকা জেলার সাভার উপজেলার
ইমান্দিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মালিকানাধীন মিশুক অটোরিক্সা চালিয়ে জীবন জীবিকার এক পর্যায়ে বুধবার (১জনুয়ারি)সন্ধা ৬. ৩০ মিনিটে রিকসা নিয়ে বাসা থেকে বেড়িয়ে যাওয়ার পর সে আর ফিরেনি। তিন দিন নিখোঁজ থাকায় বিভিন্ন জায়গায় অনুসন্ধানের পরে তার ছোট ভাই মোঃ রাহাদ (২০) জানান, ঢাকা সাভার (ইমান্দিপুর)এলাকায় মালিকানাধীন মিশুক অটোরিক্সা চালিয়ে আমার দাদা জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের মত গত বুধবার ১জনুয়ারি ২০২৫ ইং, সন্ধা ৬,৩০ মিনিটে মিশুক অটোরিক্সা নিয়া সাভার মডেল থানাধীন সাভার ঢাকা আড়িচা মহাসড়ক পাকিজার উদ্দেশ্যে যায়। আমার দাদা সাভার মডেল থানাধীন সাভার ঢাকা আড়িচা মহাসড়ক পাকিজার সামনে পৌঁছামাত্র ৩ জন অজ্ঞাত ব্যক্তিদেরকে নিয়ে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা হয়। আমার দাদা সাভার মডেল থানাধীন হেমায়েতপুররে উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আমরা আর আমার দাদার কোন খোঁজ পাই নাই। আমার ধারণা হইতেছে যে, অজ্ঞাত কোন লোক আমার দাদাকে অসৎ উদ্দেশ্যে অজ্ঞাতস্থানে আটক রেখেছে এবং যেকোন সময় আমার দাদার জান মালসহ তাহার বড় ধরক্ষেন ক্ষতি সাধন হতে পারে বিধায় উক্ত ঘটনার বিষয়ে আমার দাদার পরিবারের লোকজনদের সাথে আলোচনা করে গত বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুরে ঢাকা-জেলার, সাভার-মডেল থানায় লিখিত অভিযোগ করি।
বাড়ীতে তার স্ত্রীসহ তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। অতিকষ্টে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। তিনি আরো জানান, যদি কোন হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পান তাহলে 01810535756 এই নাম্বার অথাবা সাভার মডেল থানার দায়িত্বরত অফিসারের 01609-577148
এই নাম্বারে জানিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইলো।