1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরাম গঠিত :ইব্রাহিম সভাপতি ও কাইয়ুম সেক্রেটারি।। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরাম গঠিত ;ইব্রাহিম সভাপতি ও কাইয়ুম সেক্রেটারি

নুরুল কবির স্টফ রিপোর্টার চট্রগ্ৰাম

দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরাম গঠন উপলক্ষে এক সভা গত বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্রগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মো. জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামির আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য দেন,  দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের। সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীকে সভাপতি ও সৈয়দ আব্দুল কাইয়ুমকে সেক্রেটারি করা হয়। এছাড়া এনামুল হক চেয়ারম্যানকে সহ-সভাপতি, কাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে বাইতুলমাল সম্পাদক এবং মো. মহিউদ্দিনকে প্রচার ও অফিস সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
সভাপতি ইব্রাহিম চৌধুরী বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, ব্যবসায়ীদের স্বার্থ  সংরক্ষণ, নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করবে এ কমিটি। সর্বোপরি সৎ ও আদর্শবান ব্যবসায়ী তৈরীর কার্যক্রম পরিচালনা করতে নতুন এ কমিটি ভূমিকা পালন করবে। আগামীতে নতুন কমিটি বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আগামীতে উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD