1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৩।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৩।

মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রাম হতে বিকাল ০৩:০০ টায় দুইজন মাদককারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ এবং বাঘা থানাধীন আশরাফপুর গ্রাম হতে রাত ১০:৩৫ টায় একজন মাদককারবারিকে ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ মিজানুর রহমান মানিক (৪৫), ২। মোসাঃ বেলী বেগম (৪০) ও ৩। মোঃ শাকিল আলী (২৩)। মোঃ মিজানুর রহমান মানিক চারঘাট থানার চন্দনশহর গ্রামের আব্দুল হাকিমের পুত্র, মোসাঃ বেলী বেগম একই থানার পিরোজপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী এবং মোঃ শাকিল আলী বাঘা থানার পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ ইনামুল ইসলাম ও ফোর্স-সহ গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ অভিযুক্ত মোসাঃ বেলী বেগমের বসত বাড়ির উঠানে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়কালে বিকাল ০৩:০০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মিজানুর রহমান মানিক ও মোসাঃ বেলী বেগমদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

পৃথক আরেকটি অভিযানে, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ দাউদুজ্জামান আকাশ ও ফোর্স-সহ ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন আশরাফপুর গ্রামের জনৈক আলহাজ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত আনছার আলীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত ১০:৩৫ টায় অভিযুক্ত মোঃ শাকিল আলীকে অবৈধ মাদকদ্রব্য ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত ১। মোঃ ইমন আলী (২৮), পিতা-গোলাম মোস্তাফা, সাং-ক্ষুদি ছয়ঘটি ও ২। মোঃ হাবিবুর রহমান (২৪), পিতা-মৃত ইউনুস মন্ডল, সাং-পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া), উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD