1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ঝিনাইগাতী মুক্তি সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পঠিত

ঝিনাইগাতী মুক্তি সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

আল-আমিন স্টাফ রিপোর্টার :শেরপুরের ঝিনাইগাতির অন্যতম একটি সমাজ সেবক মূলক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পহেলা জানুয়ারি রোজ বুধবার দুপুর ১২:০০ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে কম্বলগুলো বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম রাসেল। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের আসনে গিয়ে কম্বল তুলে দেন এবং তাদের সকল বিষয়ে খোঁজ-খবর নেন ইউএনও আশরাফুল আলম রাসেল। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলার সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, সাবেক উপজেলা কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামান আকন্দ, মুক্তি সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ হুমায়ুন খান, সাংবাদিক আল আমিন ও মোরাদ হোসেন চাঁন প্রমুখ। মুক্তি সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাবেক উপজেলা কমান্ডার সুরুজ্জামান আকন্দ ও অন্যান্য মুক্তিযোদ্ধারা। এই মুক্তি সমাজ কল্যাণ সংস্থাটি ১৯৯৪ সাল থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন এই সংস্থাটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD