1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ

মোঃ মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি হেরোইনসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌর রেলবাজার খেয়া ঘাটের নিচে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মাদারপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন(২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন যাবত হেরোইন পদ্মা নদীর ওপার থেকে নিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করত। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি অভিযানিক দল জানতে পারে পদ্মা নদীর ওপার থেকে হেরোইন নিয়ে আসছে ২ জন ব্যক্তি,  খেয়াঘাটে পৌঁছালে দেলোয়ারকে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগে প্যাকেটে মোড়ানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করে আলামত সহ একজনকে থানায় হেফাজতে আনা হয়। তবে তার অপর একজন সহযোগী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রহুল আমিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD