1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজবাড়ী গঙ্গাপ্রসাদপুর গাজা ও জালটাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

 

রাজবাড়ী গঙ্গাপ্রসাদপুর গাজা ও জালটাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ
ছাব্বির হোসেন বাপ্পি

রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা, মাদক বিক্রির ২ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা এবং জাল ৭০ হাজার টাকাসহ মোসাঃ ভানু বেগম (৬৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের মৃত ঈমান আলী শেখের স্ত্রী।
সোমবার রাত পৌনে ১১টার সময় রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের মোসাঃ ভানু বেগমের বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী ওয়ালসেড টিনের বসত ঘরের পূর্ব পাশে রুমে অভিযান পরিচালনা করেন।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন রেজা সঙ্গীয় অফিসার এসআই মোঃ কামরুল হাসান, এসআই মোঃ ফারুক হোসেন, এসআই আবু তালেব, এসআই কামরুজ্জামান শিকদার, এসআই আলেয়া আক্তার, এসআই মাহবুবুল আলম, এএসআই মোঃ জামাল মিয়া, এএসআই শেখ আবুল হাসেম, এএসআই মোঃ রশিদ মিয়া সঙ্গীয় অভিযান পরিচালনা করেন।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মাদক ব্যবসায়ী মোসাঃ ভানু বেগমকে এক কেজি গাঁজা, মাদক বিক্রিত ২ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা এবং জাল ৭০ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD