1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

ঢাকার ইজতেমা মাঠে ৪ খুনের প্রতিবাদে বিক্ষোভ, মানব বন্ধন ও বোয়ালিয়া থানায় জিডি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

ঢাকার ইজতেমা মাঠে ৪ খুনের প্রতিবাদে বিক্ষোভ, মানব বন্ধন ও বোয়ালিয়া থানায় জিডি

জিয়াউল কবীর: রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ, চারজনের নামে জিডি
টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের চারজন খুনের প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীরা। বুধবার সকালে প্রায় একঘণ্টা তারা নগরের বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে তারা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।
‘সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথীবন্ধু’ এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থী পাঁচজন বাদী হয়ে সাদপন্থী চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগকারীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজী মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন।
হড়গ্রাম নতুনপাড়া এলাকার ডা. আমিনুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞে এই চারজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। তারা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদরাসায় জুবায়েরপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন।

জিডিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মার্কাজ মসজিদ গেটে জুবায়েরপন্থীদের ওপর হামলার ব্যাপারে আলোচনা করেন।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD