1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেন। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেন

রাজশাহী ব্যুরো ঃ বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেন ইন্তেকাল করেছেন। গত রাতে আনুমানিক  ১.৪০মি: অর্থাৎ ২৫-১২-২০২৪ রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৭০ বৎসর।

অকুতোভয় এই সৈনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে  অংশগ্রহণ করেন। তিনি ০৭ নম্বর সেক্টরে (চাঁপাইনবাবগঞ্জে) মুক্তিযুদ্ধে অংশ নেন। ওই বছরই ১৬ই ডিসেম্বর চুড়ান্ত বিজয় অর্জনের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে ২০১৮ সালে তিনি সহকারী রেজিস্ট্রার থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। রাজশাহী টিকাপাড়া কবর স্থান সংলগ্ন ইদগাহ ময়দানে তাঁর মরাদেহ বহনকারী কফিন নেয়া হলে যথাযথ রাস্ট্রীয় মর্যাদায় সালাম অভিবাদনের মাধ্যমে তাঁকে সন্মান জানানো হয়।

মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক মো: মইনুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রথমে এই বীর সেনানীর মরদেহ বহনকারী কফিনটিকে জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেন। এই সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক  মো: মইনুল হাসান রাষ্ট্রের পক্ষে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাঁর কফিনে ফুলের ডালা দিয়ে সন্মান জানান। এরপর সালাম অভিবাদনের পর বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালনের মাধ্যমে রাস্ট্রীয় কার্যক্রম শেষ করা হয়। দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে  জানাজা শেষে এই সূর্য সন্তানকে টিকাপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD