1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ১টি ষাঁড় গরু জব্দ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার দুপচাঁচিয়ার তালোড়ায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি, পথচারীদের মাঝে চারা বিতরণ মতলব রোডের মাথায় সড়ক সম্প্রসারণের উদ্যোগ, যানজট নিরসনে আশার আলো সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয় ওসি পারভেজ আলীর

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ‍্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত
গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ‍্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত গোয়ালন্দ প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ৮ টায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে আফরা ট্রেডার্সের আয়োজনে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মৃধা স্পীড ফায়ার্স ১২ ওভার ব‍্যাটিং করে ১১১ রান করতে সক্ষম হয়। জবাবে দুরন্ত ক্রিকেট একাদশ ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। খেলায় সেরা খেলা প্রদর্শন করে বিজয়ী দলের এপি আকাশ ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে নির্বাচিত হন আদীব-সারাহ্ ফাউন্ডেশনের খেলোয়াড় সুলতান মাহমুদ সবুজ।
টুর্নামেন্টের আহবায়ক ও আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আসাদুল আলম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি  আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার হিসাবে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD