1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

রাজশাহীতে ফ্রি ছানি অপারেশন হচ্ছে ৫০০ রোগীর। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

রাজশাহীতে ফ্রি ছানি অপারেশন হচ্ছে ৫০০ রোগীর।

মোঃ মুরাদ হোসেন,গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহী 

রাজশাহীতে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন ক্যাম্প। শুক্রবার সকালে রাজশাহী শাহ মখদুম কলেজের এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক সেবা সংস্থা ‘আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ আয়োজিত এ চক্ষু ক্যাম্পে পাঁচ হাজার চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান ও পাঁচশত রোগীর ছানি অপারেশন করা হবে। ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও রাজশাহীর মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ চক্ষু ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন।

শুক্রবার সকাল ৮টার মধ্যেই মহানগরীর পঞ্চপটি এলাকায় অবস্থিত শাহ মখদুম কলেজ চত্বর ভরে যায় চোখের রোগিতে। কেউ দেখ পাননা, আবার কেউ কম দেখেন। কেউ কাছে দেখতে পাননা কেউবা দুরে। এ রকম চোখের নানা সমস্যা নিয়ে এসেছেন কয়েক হাজার রোগি। লাইনে দাঁড়িয়ে এক এক করে চিকিৎসা নিচ্ছেন সমাজের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রোগিরা। মিনামুল্যে চিকিৎসা ও ওষধ পেয়ে খুশি তারা।

চিকিৎসা নিতে আসা কাবিল হোসেন জানান, তিনি কাছে দেখতে পাননা। তাই এসেছি। তার চোখ প্রাথমিক পরীক্ষা করে ট্রপ ও চশমা দিয়েছে। এ জন্য তার কোন খরচ হয়নি। তবে হাসপাতালে গিয়ে চোখ পরীক্ষ করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উয্ জামান জানান, ১৫ জন ডাক্তারের সমন্বয়ে প্রায় একশো জনের মেডিকেল টিম এই ক্যাম্পে কাজ করছে। রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এখানে চিকিৎসা নিতে আসার রোগিদের প্রায় ৪০ ভাগ ছানি রোগি।

তিনি বলেন, সপ্তাহব্যপী এই ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ হাজার রোগির চোখের প্রাথমিক পরীক্ষ, চিকিৎসা ও ৫০০ রোগির ছানি অপারেশন করা হবে। অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের অপারেশন, ওষধ এবং চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করা হবে।

ওবায়েদ উয্ জামান বলেন, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের দরিদ্র মানুষকে চোখের চিকিৎসা সেবা দিয়ে আসছে। ইতিমধ্যে সংস্থাটির নানামুখী প্রকল্পের মাধ্যমে ৫০ লাখ চক্ষু রোগী সেবা পেয়ে উপকৃত হয়েছেন।

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছের রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান। তিনি বলেন, এ ধরণের উদ্যোগ নিয়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং শাহ মুখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল করীম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD