1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধামইরহাটে এতিম শিশু ও পথচারীরা  পেল শীতবস্ত্র কম্বল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত
ধামইরহাটে এতিম শিশু ও পথচারীরা  পেল শীতবস্ত্র কম্বল।
ছাইদুল ইসলাম, নওগাঁ ঃনওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু ও পথচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার উমার ইউনিয়নের চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদরাসার ৩০ জন এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এরপর সন্ধায় ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরও ৫০জন শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ইউএনও মোস্তাফিজুর রহমান  বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দকৃত শীতবস্ত্র হিসেবে ৫৫৮টি কম্বল উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মনছুর আলী, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার সামসুল ইসলাম, মদিনাতুল উলূম কওমী মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD