ডিসেম্বর ২০, ২০২৪, ২:৩১ এ.এম
ধামইরহাটে এতিম শিশু ও পথচারীরা পেল শীতবস্ত্র কম্বল। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে এতিম শিশু ও পথচারীরা পেল শীতবস্ত্র কম্বল।
ছাইদুল ইসলাম, নওগাঁ ঃনওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু ও পথচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার উমার ইউনিয়নের চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদরাসার ৩০ জন এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এরপর সন্ধায় ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরও ৫০জন শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দকৃত শীতবস্ত্র হিসেবে ৫৫৮টি কম্বল উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মনছুর আলী, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার সামসুল ইসলাম, মদিনাতুল উলূম কওমী মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM