1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

লামা সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

লামা সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মো:শফিকুল ইসলাম (তুহিন) বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৬) সভাপতি পদে দৈনিক গণমুক্তি পত্রিকার লামা প্রতিনিধি নূর মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত সকাল পত্রিকার মো. আবুল হাশেম ও সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন নাগরিক ভাবনার বান্দরবান জেলা প্রতিনিধি মো. জাহিদ হাসান।

বুধবার (১৮ ডিসেম্বর’২৪) লামা সাংবাদিক ফোরাম এর অফিস কার্যালয়ে বিকাল ৩টা থেকে সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো. শাহনেওয়াজ। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন, সাংবাদিক ফরিদুল আলম বাবলু ও বিপ্লব দাশ।

এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার পর পরবর্তী অভিষেক অনুষ্ঠানে অন্যান্য সদস্যগণ একে একে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দদের করতালি, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সি-সভাপতি সাংবাদিক তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ন-সম্পাদক ফরিদ উদ্দীন ও নুরুল করিম আরমান, বশির আলম, দৈনিক ইত্তেফাকের লামা প্রতিনিধি মো. কামাল উদ্দীন, রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু তৈয়ব, সাধারণ সম্পাদক বেলাল আহমদ,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন,ও যুগ্ম সাধারণ সম্পাদক মো:শফিকুল ইসলাম তুহিন, উপস্থিত ছিলেন এস.কে খগেশচন্দ্র খোকন, যুগান্তরের ইলিয়াস সানি প্রমুখ।

নবনির্বাচিত বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD