1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

আমতলিতে বিক্রি কালে প্রশাসনের হস্তক্ষেপে দুই টিয়াপাখী ও ৪টি সাপ বনে অবমুক্ত করা হয়। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

আমতলিতে বিক্রি কালে প্রশাসনের হস্তক্ষেপে দুই টিয়াপাখী ও ৪টি সাপ বনে অবমুক্ত করা হয়

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে বুধবার সকালে খাচায় আটক করে দুটি টিয়া পাখী বিক্রির সময় এবং কুকুয়ার আমড়া গাছিয়া গ্রাম থেকে সাপুরের নিকট থেকে আটক করা ৪টি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, পটুয়াখালী এনিম্যাল লাভারস টিম এর কিট থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. ফিরোজ শেখ বুধবার দুপুরে আমতলী উপজেলার আমড়া গাছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে সাপুরে জাহাঙ্গীর এর বাড়ি থেকে বাক্সে আটক ৩টি পদ্ম ঘোখরো এবং একটি দাড়াস সাপ সহ জাহাঙ্গীরকে আটক করে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়ে আসেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ১৮ (ক) ধারা অনুযায়ী যে কোন বন্য প্রাণী শিকার, ধরা, ক্রয়, বিক্রয়, জবর দখলে রাখা, এবং পাচার করা আইনত দন্ডনীয় অপরাধের ধারা অনুযায়ী তার নিকট থেকে মুচলেকা রেখে সাপ ৪টি বনে অবমুক্ত করেন। একই দিন সকাল ১০টায় আমতলীর বাজারে সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মো. লাল মিয়া নামে এক ব্যাক্তি দুটি টিয়া পাখি বন থেকে আটক করে খাচায় বন্দী করে আমতলী বাজারের এনে দুই হাজার টাকায় বিক্রি করেন। খবর পেয়ে আমতলী উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. ফিরোজ শেখ পাখি দুটিসহ ক্রেতাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বন্য প্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী ক্রেতা মো. রাহাত হাওলাদারের নিকট থেকে মুচলেকা রেখে পাখি দুটি বনে অবমুক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD