1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

চারঘাটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

চারঘাটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীর চারঘাটে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (১১ ডিসেম্বর ) চারঘাট থানার চকগোচর গ্রামস্থ নুরুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চারঘাট থানার ফতেপুর গ্রামের মোঃ মুন্তাজ আলীর ছেলে মোঃ মিলন আলী (২২), একই গ্রামের মৃত তাজ মুহাম্মদের ছেলে জমশেদ আলী (৫০), মোঃ আব্বাস আলীর ছেলে আশিক মিয়া (২০) ও চারঘাট কানুজগাড়ি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রকি ইসলাম (৩২)।

বুধবার সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাতে চকগোচর গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরবর্তীতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ মিলন আলী (২২) কে আটক করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। ১ নং আসামী মিলনের দেওয়া তথ্য মতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভোর ৫ টার দিকে চারঘাট কানজগাড়ি গ্রাম থেকে রকি ইসলাম (৩২), জমশেদ আলী (৫০) ও আশিক মিয়া (২০) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD