1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে নিপা ভাইরাস সচেতনতায় শিক্ষার্থীদের সাথে সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার পঠিত
গোয়ালন্দে নিপা ভাইরাস সচেতনতায় শিক্ষার্থীদের সাথে সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নিপা ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের অংশগ্রহনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন আইসিডিডিআরবি’র ফিল্ড রিসার্চ এ্যাসিস্ট্যান্ট আশরাফুন নাজনিন ও পাপিয়া সুলতানা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শামীম শেখ, কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
নিপাহ্ ভাইরাস এ  আমাদের করনীয়-শীর্ষক কর্মসূচির আওতায় আইসিডিডিআরবি দেশের বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকায় গত ২ নভেম্বর হতে  এ ধরনের কর্মসূচি শুরু হয়েছে।
“নিপাহ্ থেকে বাঁচতে চান, কাঁচা রস ভুলে যান” শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভায় প্রশিক্ষকদ্বয় বলেন, নিপাহ ভাইরাস মারাত্মক একটি ছোঁয়াচে রোগ। এটা অতি দ্রুত এক জনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। কাঁচা রস এবং আধা খাওয়া ফল হতে এ ভাইরাসের সংক্রমন হতে পারে।
২০০১ সালে দেশে সর্বপ্রথম এই ভাইরাস ধরা পড়ে। এ ভাইরাসে এ পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ৭১ শতাংশ। এ ভাইরাসের লক্ষনগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত জ্বর, খিচুনি, মাথা ব্যাথা, মাথা ঘোরা, অজ্ঞান, মুখ দিয়ে লালা ঝড়া প্রভৃতি।
এ রোগের এখনো পর্যন্ত কোন ওষুধ বা ভ্যাকসিন আবিস্কার হয়নি। সেজন্য নিপা ভাইরাস থেকে রেহাই পেতে পাখিতে খাওয়া কোন ফল এবং খেজুরের কাঁচা রস খাওয়া হতে বিরত থাকতে হবে।
প্রশিক্ষকদ্বয় আরো জানান, আইসিডিডিআরবি’র ৪ টি বিশেষজ্ঞ দল নিপাহ্ ভাইরাসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এলাকার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে এ ধরনের সভার কর্যক্রম শুরু করেছে। তার অংশ হিসেবে আমরা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে কাজ করছি। যে সকল জেলায় নিপাহ্ ভাইরাসে মানুষ মারা গিয়েছে সে জেলাগুলো হলো রংপুর, রাজশাহী, কুস্টিয়া গোপালগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাও, নাটোর, পাবনা, নওগা, রাজশাহী ও ফরিদপুর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD