1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

শেরপুরে হেরোইন, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত

শেরপুরে হেরোইন, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ১৮ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৮৭ হাজার ৪০০ টাকাসহ মোঃ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু ছোফিয়ান তরফদার, উম্মে তাছনিমা সরকার, কং আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স শেরপুর জেলার সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে সোমবার সকালে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আব্দুল মান্নানকে তার বশতবাড়িতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি সিগারেটের প্যাকেটে ১ গ্রাম হেরোইন ও বশত ঘর তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৮৭ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আব্দুল মান্নানকে সোমবার দুপুরে শেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩৭।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD