1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ জাহিদুর রহিম মোল্লা ঃ

রাজবাড়ীরগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাজবাড়ীতে মাদকের প্রভাব রয়েছে। মাদক মুক্ত করতে কাজ করবো। বাল্য বিবাহ প্রতিরোধ সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতায় রাজবাড়ীকে সুন্দর একটি জেলা গড়ে তুলতে চাই। সবাই ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করবেন।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, রাজবাড়ীর সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে চাহিদা পূরণে জেলা প্রশাসন সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা রাজবাড়ীর সকল শ্রেণী-পেশার মানুষের অভিযোগ, অনুযোগ, সম্ভাবনা সহ সব ধরণের তথ্যর জন্য হ্যালো ডিসি অ্যাপ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সহ-সভাপতি মেহেদী হাসান, মাসুদ রেজা শিশির, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আল মামুন আরজু, রতন মাহমুদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সুমন বিশ্বাস, এসএম রাসেল কবির প্রমুখ। এসময় সাংবাদিকরা রাজবাড়ীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের কথা শোনেন এবং রাজবাড়ীর উন্নয়নে এসব সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরআগে উপস্থিত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সাথে পরিচিত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD