1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পঠিত

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীর দুর্গাপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ অক্টোবর দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিকাল ৪ টার দিকে বিশাল সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সেক্রেটারি শামীম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, জনাব মোঃ গোলাম মোর্তুজা। বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বিচার দাবি করেন। সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজার প্রদক্ষিণ  করে জিয়া চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য জামায়াতের বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।সমাবেশ শেষে ফাজিল মাদ্রাসা থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজারের মেইন মেইন পয়েন্ট অতিক্রম করে শহীদ জিয়া চত্বরে পথসভা করে কর্মসূচি সমাপ্ত  ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD