1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

লক্ষ্মীপুরে রামগঞ্জে , সরকারি কর্মকর্তা,স্বামী স্ত্রী, গৃহবধূ সহ ৪ মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত
লক্ষ্মীপুরে রামগঞ্জে , সরকারি কর্মকর্তা,স্বামী স্ত্রী, গৃহবধূ সহ ৪ মৃত্যু
মোঃ লিটন হোসেন  লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকালে ও শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এছাড়া আজ রবিবার দুপুর ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী (৩৮) উপজেলা পরিষদের নির্মানাধীন ভবনের ছাদের ৫তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। রামগঞ্জ থানা পুলিশ গিয়ে  লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের মরিয়ম মেম্বার বাড়ির ব্যাটারিচালিত অটোরিক্সা চালক তিন সন্তানের জনক সগির আহম্মেদ রেন্টু (৫২) তার অটোরিক্সাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্ত্রী শাহানাজ আক্তার শানু (৪০) স্বামীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন তাদের দুইজনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময়ে চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কাজী বাড়ির খাদিজা আক্তার রুমা (২৪) নামের এক গৃহবধূ শনিবার রাতের কোন এক সময়ে বাবার বাড়ির টয়লেটের দরজা বন্ধ করে পানির ঝর্ণার সাথে নিজের ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করে। খাদিজা আক্তার রুমার স্বামী আরিফ হোসেন ঢাকার একটি রিয়েল এস্ট্রেট কোম্পানীতে চাকুরীরত ও বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তাদের ঘরে দুই ছেলে রয়েছে।
এদিকে আজ রবিবার বিকাল ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী (৩৮) উপজেলা পরিষদের নির্মানাধীন ভবনের ছাদের ৫তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে সহকর্মীরা জানান। রবিন পাটোয়ারী সদর উপজেলার বাসিন্দা ও দুই সন্তানের জনক।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান,  লাশগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD