1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

ওসমানীনগরে মহাসড়কের পাশের ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ওসমানীনগরে মহাসড়কের পাশের ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::

ওসমানীনগরে মহাসড়কের পাশের ডোবা থেকে মো. রুহুল আমিন (৪৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে তামাবিল হাইওয়ে থানা-পুলিশ। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মহাসড়কের তাজপুর ইউনিয়নের ছিলমানপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঝোপঝাড়ের পাশ থেকে একটি মোটরসাইকেল (সিলেটে মেট্রো-ল-১২-২১৫৪) উদ্ধার করা হয়। নিহত রুহুল আমিন সিলেট সদর উপজেলার সাগরদিঘীর পাড় এলাকার আব্দুস সালামের পুত্র।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসমানীনগর থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের ওসি হাবিবুর রহমান বলেন, কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে। তবে আমাদের ধারণা কোনো গাড়ির চাপে ছিটকে পড়ে এ ঘটনা ঘটেছে।

ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে সড়ক দূর্ঘটনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD