1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

কালাইয়ে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি – ১০ লাখ টাকার মালামাল লুট। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

কালাইয়ে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি – ১০ লাখ টাকার মালামাল লুট ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে কালাই উপজেলার বাখড়া গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মূখে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, গরু ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ওই উপজেলার বাখড়া গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহতরা হলেন, গৃহকর্তা মো.কছিমুদ্দিন (৬৬),কছিমুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগমকে (৫৪), বড় ছেলে গোলাম মোস্তফা (৪০) ছোট ছেলে এরশাদুল ইসলামের স্ত্রী মালা বেগম (২৮) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৭)ও ছেলে রাহিফ (৭)।

তবে গুরুত্বর আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা হাসপাতালে এবং মালা বেগমকে জয়পুরাট জেলা হামপাতালে ভর্তি করা হয়েছে। আর অবশিষ্টদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গৃহকর্তা মো.কছিমুদ্দিন ও বড় ছেলে গোলাম মোস্তফা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ৮/১০ জনের ডাকাত দল তাদের বাড়ির সিমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের সঙ্গে থাকা লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ৬ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি বিদেশী জাতের গরু, ৩ লাখ টাকার ২ ভরি স্বর্নালঙ্কার, অর্ধ লক্ষাধিক টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার ও কান্নাকাটি করলে ডাকাতরা রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী ভাবে সবাইকে মারপিট করতে থাকে। এতে তারা ৬ জন আহত হয়। তবে কিছুটা সুস্থ হলে থানায় মামলা করবেন বলেও তারা জানান।

এই বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে পুলিশি অভিযান চলছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD