1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

মধ্যরাতে রাজশাহীর বিখ্যাত মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা, লুটপাট , ভাংচুর এবং  ব্যাপক ক্ষয়ক্ষতি – থানায় অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ        

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মধ্যরাতে রাজশাহীর বিখ্যাত মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা, লুটপাট , ভাংচুর এবং  ব্যাপক ক্ষয়ক্ষতি – থানায় অভিযোগ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পাশেই বিখ্যাত মিঠাই বাজার দোকানের মিষ্টির কারখানা।

রাতের অন্ধকারে ৪০ থেকে ৫০ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা করে। প্রথমে কর্মচারীদের ১২ টি মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর গালাগালি করে এক কক্ষে বন্দী করে। পরে লুটপাট করে কারখানা ভাংচুর করে চলে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা  জানায়,পুলিশ ঘটনার সময় এসেছিলেন কিন্তু দুর্বৃত্তরা হুমকি দিলে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়েই চলে যায়। মিঠাই বাজারের পক্ষ থেকে মালিক জানায়, আনুমানিক ৬ থেকে ৮ লাখ টাকা দুর্বৃত্তরা লুট করেছে।

শুক্রবার  রাত ২ টা ১০ মিনিটে মিঠাই বাজার মিষ্টি কারখানায় পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট মাথায় দিয়ে এসে হামলা করে টাকা লুটপাট করে এবং বুল ডোজার দিয়ে কারখানা ভেঙে গুড়িয়ে দেয়।

এবিষয়ে মিঠাই বাজারের মালিক ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল (৪৩) কারখানার জমির মালিকের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দেন।

স্থানীয় সূত্র জানায়, রাত ২টার পর পাভেল সাহেবের মিষ্টির কারখানায় দুর্বৃত্তরা হামলা চালায় ।  সে সময় হাবিবুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসার বৈদ্যুতিক মিটারও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

অভিযোগে ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল জানান, কারখানার জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু (৫৬)। সেই জমি মিষ্টির কারখানা করতে ২০০৬ সালে রাজুর মা সালেহা খাতুনের কাছ থেকে ভাড়া নেয়। সেই জায়গা আগে জলাশয় ছিল। আমরা ভরাট করে কারখানা তৈরি করি। এতে খরচ হয় ১৪ লক্ষ ৭০ হাজার টাকা। সেই সাথে প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দেয়।

পরবর্তীতে বর্তমানে ভাড়া বেড়ে যাওয়ায় প্রতি মাসে ৩ হাজার করে ভাড়া প্রদান করি। জমির প্রকৃত মালিক রাজুর মা সালেহা খাতুন ২০১৮/১৯ সালে মারা গেলে বর্তমান মালিক রাজুকে ভাড়া প্রদান করি।

জমির মালিক বিভিন্নভাবে চাপসৃষ্টি করে আরও ভাড়া বাড়ানোর কথা বলেন। তাছাড়া জমি থেকে মিষ্টির  কারখানা সরিয়ে ফেলার জন্য অনেক বার হুমকি দিয়েছে এর আগে।

কারখানার মালিক পাভেল দাবি করেন কারখানা তৈরির আগে জমি ভরাট করতে যত টাকা খরচ হয়েছিল সেই খরচ দিলে কারখানা সরিয়ে নেবেন।

এ বিষয়ে শনিবার (২৬ অক্টোবর) বসার কথা থাকলেও অজ্ঞাত ৪০/৫০ জন এসে কারখানাতে হামলা করে।

এই ঘটনাটি জমির বর্তমান মালিক রাজুর নেতৃত্বে ঘটেছে বলে দাবি ভুক্তভোগীর ।

মিষ্টির কারখানার কর্মচারী মিন্টু,মঘুলজন,জুতিশ,ভাষা, অন্তর,শুভ,কারওন,প্রতাব,সুলতানদের বেতনের ৩০ হাজার টাকা,১২টি ফোন,ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তাঁরা পাসের বাসার বিদ্যুৎ মিটার ভেঙে ফেলে। মিষ্টির কারখানার মালিক পাভেল বিষয়টি জানতে পেরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুর্বৃত্তরা পুলিশকে ও হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু জানান,ঘটনাটি শুনেছেন। কিন্তু ঘটনায় আমি জড়িত না। মিষ্টি কারখানার মালিক পাভেল নিজেই এ ঘটনা ঘটিয়ে দোষ চাপাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান,ঘটনা শুনেছি রাতে ঘটেছে। থানায় কারখানার মালিক পাভেল একটি লিখিত অভিযোগ করেছেন।বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD