1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

নৌ-বাহিনী পরিচালিত যৌথ অভিযানে, অস্ত্রসহ দুই ডাকাত আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

নৌ-বাহিনী পরিচালিত যৌথ অভিযানে, অস্ত্রসহ দুই ডাকাত আটক

জেলা প্রতিনিধি, ভোলা

সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ অক্টোবর (শনিবার) ভোর রাতে নৌ-বাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেল’কে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী করে ১টি দেশীয় রিভালবার, ৫টি রাম-দা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম, ৩টি দা, ১টি চাবুক, ১টি চাইনিজ হেমার, ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। উক্ত অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কল্যাণমূলক ও জনবান্ধন রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌ-বাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD