1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

রাসিক প্রশাসকের সাথে চট্টগ্রাম সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

রাসিক প্রশাসকের সাথে চট্টগ্রাম সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবাগত মেয়র ডাঃ শাহাদত হোসেন। ২৩ অক্টোবর বুধবার দুপুর ২টায় নগরভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন রাসিক প্রশাসক মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরভবনে চট্টগ্রাম মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মহোদয়। মতবিনিময় কালে চট্টগ্রামের মেয়র রাজশাহীর পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও আইল্যান্ডে ফুলের সমারোহের ভূয়শী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, দেশের অন্যান্য শহরের তুলনায় রাজশাহী চমৎকার। এ নগরীর প্রশংসা এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এ নগরীর নানা ক্ষেত্রে সাফল্য আমাকে এ নগরীতে আকৃষ্ট করেছে। এজন্য রাজশাহী মহানগরী পরিদর্শনে এসেছি। আমার নির্বাচনি ইস্তেহারে গ্রিন সিটি ক্লিন সিটি হেলদি সিটি বিষয়টি উল্লেখ করেছিলাম। রাজশাহী সিটি কর্পোরেশন সেটি বাস্তবায়ন করছে। মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্য সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদুষণ, শব্দদুষণ, অটোরিক্সা ম্যানেজমেন্ট, হোল্ডিং ট্যাক্স আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, চট্টগ্রাম মেয়রের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, এজাজ আহমেদ, হুমায়ুন চৌধুরী রুদ্র, মীরজাদা সোহেল, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD