1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাত শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ নুর আলম এর বিরুদ্ধে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার পঠিত

 

উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাত শাহজাদপুর

সরকারি কলেজের অধ্যক্ষ নুর আলম এর বিরুদ্ধে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড. নূর আলমের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শুভ্র সাহা,শিশির,বিশাল,বিজয় , রপকথা ,পিংকী প্রমুখ । প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি কলেজের অধ্যক্ষ ড. নুর আলম তিনি আমাদের এই ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন। তিনি কলেজে সকল ক্ষেত্রে দুর্নীতি করে চলেছেন । আমাদের অতিরিক্ত সেশন ফি, কলেজে ,উন্নয়নের নামে টাকা আত্মসাত. কলেজে , শিক্ষার্থীরা আরও বলেন , দুর্নীতিবাজ ফ্যাসিবাদর দোসর স্বৈরাচার অধ্যক্ষ ড.নূর আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে । তিনি ছিলেন ছাত্রলীগের ক্যাডার তাকে আর আমরা এ পদে দেখতে চাই না, শিক্ষার্থীরা জানান গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তার ছেলে অংশগ্রহণ করার পরও তিনি কলেজে কর্মরত ছিলেন। যা আইনের মধ্যে পড়ে না। তারা আরও বলেন, তার বিরুদ্ধে কলেজের তির শিক্ষক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে অবৈধভাবে কলেজ থেকে অন্যত্র বদলী করেছেন যার কারণে সাধারণ শিক্ষার্থীদের মনে চরম আঘাত দিয়েছে । আমাদের এখন একটাই দাবি দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারন । এদিকে কলেজে গিয়ে অধ্যক্ষ ড. মোঃ নূর আলমের দেখা পাওয়া যায় নাই । তিনি ছুটিতে আসেন । এ ব্যাপারে ভাইস প্রিন্সিপাল ইয়াছিন আলী জানান, আমাদের সাথে ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে কথা হয়েছে । ইতিমধ্যে গত ৮ অক্টোবর ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের অপসারন চেয়ে মিছিল করেছিল । আমরা অধ্যক্ষ স্যারের সাথে বলেছি তিনি আজ মঙ্গলবার সকালে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে তাদের দাবি শুনবেন এবং মীমাংসা করবেন বলে জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD