1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 77.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“ইলিশ হলো মাছের রাজা, মা ইলিশ ধরলে হবে সাজা” প্রতিপাদ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম শেখ,
দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইছাক সরদার, সাধারণ সম্পাদক অসেল ব্যাপারী, নৌ পুলিশসহ অন্যান্য মৎস্যজীবিরা।
এসময় বক্তারা মা ইলিশ সংরক্ষনের জন্য পদ্মা নদীতে ২২দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণাকে সাধুবাদ জানান। এসময় নদীদে মাছ ধরা থেকে সকলকে বিরত থাকতে বলেন। নিষিদ্ধ চলাকালীন সময়ে যারা আইন অমান‍্য করবে সেসকল অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে।
উল্লেখ্য, জাটকা সংরক্ষন ও মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর মধ্য রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন পদ্মায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষনা করেছে মৎস্য বিভাগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD