1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুরে ডাকাতি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুরে ডাকাতি।

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী গণ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারি আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী অংশের আকুবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, অ্যাম্বুলেন্স, হাইস, মাইক্রোবাস, আলগামন নসিমনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। ২০-২৫ জনের ডাকাত দলের সদস্যরা ৬-৮ টি গাড়িতে ডাকাতি করে প্রায় ২০-২৫ জন পথচারীর টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, সড়কের উপরে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে, দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক শ্যামলী পরিবহনের ভেতরে প্রবেশ করতে চাই। চালক মুস্তাফিজুর রহমান স্বপন ও তার সহকারি বাধা প্রদান করেন। একপর্যায়ে জোরপূর্বক গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চালকের সহকারীকে পিটিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে চালক স্বপনের শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনের ভাই হাফিজুল ইসলাম জানান, ডাকাতদলের সদস্যরা স্বপনের মুখের ঠোঁট থেকে নাক বরাবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আকুবপুর গ্রামের কামরুল ইসলাম জানান, আমি সকালে জানতে পারলাম আমাদের গাংনী উপজেলার শেষ মাথায় রাতে অনেক গুলো গাড়ি ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে। তবে কত জন আহত হয়েছে আমি বলতে পারছিনা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD