1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ভোলায় যৌথবাহিনীর অভিযানে কল্লাকাটা মিজানসহ ৭ সন্ত্রাসী আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

ভোলায় যৌথবাহিনীর অভিযানে কল্লাকাটা মিজানসহ ৭ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, ভোলা

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে ভোলার যৌথ বাহিনী। গত রোববার দিনগত রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়েছে।

অদ্য ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

আটককৃত ৭ সন্ত্রাসী হলেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মোঃ মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ। এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।

ব্রিফিং এ সালাউদ্দিন রশীদ তানভীর গণমাধ্যমকে জানান, আটককৃত ৭ জন চিহ্নিত সন্ত্রাসী। জেলার প্রায় জায়গা থেকে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। যদিও প্রাণশঙ্কায় কোনো ভুক্তভোগীই তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপে যায়নি। সবশেষ যৌথ বাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে।

দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, রামদা, দা, কুড়াল, চাপাতি, শাবল এবং ছুরিসহ আরো অনেক কিছু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD