1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

ওসমানীনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও অলোচনা সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

ওসমানীনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে
বর্ণাঢ্য র‌্যালী ও অলোচনা সভা

আতাউর রহমান কাওছার,
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র‌্যালী পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাশরুপা তাসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, ওসমানীনগর থানার এস আই জহুরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য আবুল কালাম আজাদ, খুজগীপুর মান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ-সভাপতি জিতু মিয়া, সফল মৎস্যচাষী সঞ্জব আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, সদস্য এমদাদুর রহমান খান, মৎস্যচাষী ফয়জুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার দুইজন সফল মৎস্যচাষীকে মৎস্য অফিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কেন্টিনের সামনে এসে র‌্যালীর সমাপ্তী হয়। পরে উপজেলা মৎস্য অফিসের পত্ষ থেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD