1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

রাজবাড়ীতে মা – বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

রাজবাড়ীতে মা-বাবার সাথে অভিমান করে
স্কুলছাত্রের বিষপানে আত্মহত্যা

মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মা বাবার উপর অভিমান করে বিষপান করে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র নিরব মুন্সী (১২)। চিকিৎসা গ্রহণ করে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন ডহর পাচুরিয়া গ্রামের মোঃ আলমাস মুন্সীর ছেলে বহরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিরব মুন্সী (১২) সাথে গত ১৫ জুলাই তার ছোট বোনের কথা কাটাকাটি হয়। এটাকে কেন্দ্র করে মা বাবা তার সাথে রাগারাগি করেন। অভিমান করে বহরপুর বাজার থেকে ঘাস মারার ওষুধ (বিষ) ক্রয় করে পান করে। এরপর অনবরত বমি করতে থাকে। বিষ পানের বিষয়টি তার চাচা টের পেয়ে তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গত ৩১ জুলাই সোমবার বাড়ীতে নিয়ে আসেন। বুধবার (২ আগস্ট) দুপুর আনুমানিক আড়াই টার দিকে বাড়িতেই নিরব মুন্সির মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD