1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ১০০গ্রাম গাঁজা সহ এক মাদক সেবী আটক। লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন

গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত ১৪ জুলাই রবিবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোলাই গ্রাম এলাকায় সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে ২ মাদককারবারিকে ২ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন মো: লিটন (৪৫) ও মো: সুমন (২৮)। লিটন গোদাগাড়ী থানার গোলাই উত্তরপাড়া গ্রামের মো: আশরাফ আলী পুত্র এবং মো: সুমন একই জেলার একই থানার মাংগনপুর গ্রামের মো: আব্দুল মান্নানের পুত্র।

ঘটনাসূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবি’র এসআই মো: নাছিম উদ্দিনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জুলাই সন্ধ্যার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পালপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোলাই গ্রামস্থ জনৈক মো: মামুন (৩০), পিতা: মো: মতিউর রহমানের বসত বাড়ির সামনে পাকা রাস্তার ওপর চারজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী ডিবি’র ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিনের দিন নির্দেশনায় এসআই মো: নাছিম উদ্দিনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ একটি টিম গত ১৪ জুলাই সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অভিযুক্ত মো: লিটনকে আটক করে তার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত কালো পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও মো: সুমনের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত কালো পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সর্বমোট ২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মামুন (৩০), পিতা: মো: মতিউর রহমান, সাং: গোলাই ও মো: রহিদুল ইসলাম @ রুয়েল (৩০), পিতা: মো: দুরুল @ দুলাই, সাং: শেখেরবাড়ি, থানা গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। উল্লেখ্য যে, পলাতক আসামি মো: মামুনের নামে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD